কাজা সালাহ আর এক ব্লগারের আত্মকথন

বিসমিল্লাহির রাহমানির রাহীম
হাস্যকর!
একদিকে আমি সালাতের প্রয়োজনীয়তা নিয়ে ব্লগ লিখতে থাকি,অন্যদিকে আজানের ধ্বনি শোনা যায়।
আরেকদিকে, যখন ব্লগ লেখা শেষ হয়, তখন সালাতের ওয়াক্ত শেষ!
অথচ,মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য সালাত!
         মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য সালাত!(১)
         মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য ইসলামি ব্লগ নয়!

যদিও ব্লগ প্রয়োজনীয় , কিন্তু সালাত তারও বেশি প্রয়োজনীয়!
আল্লাহ!
আত্মসমালোচনায় সময় চলে যাচ্ছে!!!!
মসজিদে দৌড়াই! নানানানানা দৌড়াবো না। দৌড়ানো কে নিরুতসাহিত করা হয়েছে!
(২)
বিদায় আত্মকথন!
আহলান সাহলান হে মসজিদ!

টিকাঃ 
(১)তবে,সালাতে অলসতাকারীদের মধ্যে শ্রেণিভেদ রয়েছে । দেখুনঃ https://www.hadithbd.com/books/fullbook/?book=104
(২)হজরত আবু কাতাদা (রা.) বর্ণনা করেন, একবার আমরা নবী (সা.)-এর সঙ্গে সালাত পড়ছিলাম, সালাতরত অবস্থায় তিনি মানুষদের তাড়াহুড়া করে মসজিদে জামায়াতে যুক্ত হচ্ছে অনুভব করলেন। সালাত শেষে জিজ্ঞেস করলেন কিসের (এতো দ্রুততা)? তারা আরজ করল, ‘আমরা সালাতের জন্য তাড়াতাড়ি আসছিলাম।' আল্লাহর রাসূল (সা.) বললেন, এরূপ করবে না, (বরং) শান্তিশৃঙ্খলা ও ধীরস্থিরভাবে সালাতের জন্য আসবে, তাতে যে কয় রাকাআত সালাতের ইমামের সঙ্গে পারবে আদায় করে নেবে, আর যা  বাদ পড়বে তা ইমামের সালাত শেষ হবার পর সম্পূর্ণ করে নেবে। ’ 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুরআন তিলাওয়াতঃ ১। (সুরাতুদ দুহা)

মহান আল্লাহর কাছে অতীব প্রিয় ৩টি ইবাদত