কাশগড়-কতো না অশ্রুজল বই সম্পর্কে
কাশগড়-কতো না অশ্রুজল ও কিছু উপলব্ধিঃ বিসমিল্লাহির রহমানির রহীম। কাফিরদের দেশে অত্যাচারিত বিভিন্ন অসহায় মুসলিম সম্প্রদায়ের কথা চিন্তা করলেই জ্বলজ্বলে অক্ষরে সবার পূর্বে মাথায় ভেসে ওঠে উইঘুর মুসলিম সম্প্রদায়ের নাম, যারা দীর্ঘদিন ধরে যিন্দিক কমিউনিষ্ট রাষ্ট্র চীনাদের হাতে নির্যাতিত হয়ে আসছে। তাদের কথাই বলা হয়েছে এই বইয়ে। এই লেখায় আমি তুলে ধরতে চাই মুসলিমদের অলসতা ও তাদের ফাঁকিবাজী সম্পর্কে। মুসলিমদের অলস বলছি-কারণ অলসরাই মূলত কোনো কাজ করার গুরুত্ব উপলব্ধি করা সত্ত্বেও তা করে না বা কাজটি করার বিরোধীতা করে। কিন্তু কিছুক্ষণ পর তাদের সেই কাজের মাশুল দিতে হয়,-কথায় যেমন বলেঃ "সময়ের এক ফোঁড়,অসময়ের দশ ফোঁড়"। তেমনই যখন ইরাকে আমেরিকা গণহত্যা চলছিল, তখন সিরিয়ানরা ভাবছিল, "আমাদের কী, আমাদের উপর তো আর গণহত্যা চলছে না। কিন্তু পরে ঠিকই ভুল ভাঙ্গে বিভ্রান্ত সিরিয়ার বাসিন্দাদের। তাই আমাদের উচিত আগে থেকে সতর্ক হয়ে সাধারণ শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আরাকানীদের উপর গণহত...