আসল সন্ত্রাসী
আসল সন্ত্রাসী
ইসরায়েলিরা হামাস বাহিনীকে জঙ্গীবাদী বলে প্রায়শ-ই আখ্যায়িত করে থাকে। এক্ষেত্রে তাদের একটি কড়া যুক্তি হলোঃ "আমরা সর্বদা তাদের ভয়ে ভীত থাকি কারণ তারা আমাদের যেকোনসময় হামলা করতে পারে। সেই কারণে তারা জঙ্গী।"
আসলে, আমেরিকানদের উপর হামলা করা আল/কা*ইয়িদা কে যেই যুক্তিতে জঙ্গী বলে, সেভাবেই হামাসকে ইসরায়েলিরা জঙ্গী বলে।
মূলত চোরকে পুলিশ তাড়া করলে চোরদের কাছে পুলিশ টেররিস্ট হয়ে যায়। কিন্তু নৈতিকতা আমাদের বলে, চোরের দলে চুরি করে গ্রামের পর গ্রাম তটস্থ করে রাখে, তাই তারাই আসল টেররিস্ট। টেররিস্টদের বিরোধিতা করা কোনো প্রকার টেররিসমের সংজ্ঞায় পড়ে না।
আসলে কে আসল চোর সেটা জানতে আমাদের একটু ফিলিস্তিনে যেতে হবে ।
ফিলিস্তিনে আপনি তাকান। দেখতে পাচ্ছেন, ভাঙা ঘরবাড়ি? আরো একটু সামনে দেখুন, ইট পাথরের মাঝে বসে আছে একজন বাচ্চা। ২ কি ৩ বছর বয়স। অন্যদিকে আরেক বৃদ্ধা-কে কাঁধে নিয়ে দৌড়ে যাচ্ছে আরেক যুবক। তার মায়ের অবস্থা শোচনীয়। আকাশে তাকিয়ে দেখুন, বোমা ফেলছে একটি কালো বিমান।
ইজরায়েলি এয়ার ফোর্স লেখা শোভা পাচ্ছে তার গায়ে।
বিমানটির পাইলটকে প্রশ্ন করিঃ সেই যুবকটার কী দোষ ছিলো? যাকে ইজরায়েলী বাহিনী ধরে নিয়ে গিয়েছিল?
সেই মেয়েটার কী দোষ ছিলো? যাকে ইজরায়েলী বাহিনী ধরে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছিল? মেনে নিলাম তারা জঙ্গী, কিন্তু ১ বছরের শিশুটি কী দোষ করেছিল?
কেন এই নির্দোষদের এরা ধরে নিয়ে যায়? কেন হত্যা বা গণধর্ষণের মতো জঘন্য কাজ করে?
কেন হামলা করছে জানেন?
ইজরায়েলিরা নিজেদের থাকার ও শাসন করার অধিকার প্রতিষ্ঠা করতে চায় এই ভূমিতে।
অন্যদিকে ফিলিস্তিনের মানুষরা দখলদার এই দেশের বিরোধিতা করছে। আদি বাসিন্দা দের অধিকার খর্ব করছে ইজরায়েলিরা। অত্যাচার করছে তাদের উপর। তাদের ভূমি কেড়ে নিচ্ছে।
আপনার বাড়ি কেউ দখল করে নিলে আপনি তার সাথে বাড়ি শেয়ার করবেন নাকি তাকে বাড়ী থেকে তাড়াবেন?
সেক্ষেত্রে কাদের এই ভূমির অধিকার পাওয়া যুক্তিযুক্ত বলে মনে করেন?
এবার হামাস প্রসঙ্গে আসি। অনেকে বলেন, তারা টেররিস্ট বা না-মানুষ(!)।
ইজরায়েলিরা কি গ্রামের পর গ্রাম, শহরের পর শহর উড়িয়ে দিয়ে আদি বাসিন্দাদের অধিকার খর্ব করছে না? অতীতে করে নি? ভবিষ্যতে করবে না? তাই ইসরায়েল কী টেররিস্ট না?
ইসরায়েলের জন্মের শুরু থেকেই ইহুদীরা স্থানীয় মুসলিমদের জমি কেড়ে নিয়ে অবৈধ বসতি গড়ছে।
এখন ইসরাইল যে হামলা গুলো করছে, সেগুলো স্থানীয় মুসলিমদের হাত থেকে জমি ছিনিয়ে নিয়ে অন্যান্য ইহুদিদের অবৈধ বসতি গড়তে সহায়তা দিচ্ছে না? তাই তাদেরকে কেন টেররিস্ট দাবি না করে হামাসকে আপনি টেররিস্ট বলছেন? কেন ফিলিস্তিনী মুক্তিযোদ্বাদের বিরুদ্বে কথা বলছেন? কেন ডাবল স্ট্যাণ্ডার্ড?
একটি বার মুক্তমনে ভাবুনঃ
হামাসের মধ্যে কী দোষ পেয়েছেন আর কী ভালো দেখেছেন ইসরায়েলের মধ্যে?
মন্তব্যসমূহ